ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে ৬১০টি ইউনিয়নের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতার ২৯ জনসহ ক্ষমতাসীন আওয়ামী লীগ ৩৯৫ এবং বিএনপি ৬০টিতে জয় পেয়েছে। তৃতীয় ধাপে ভোট পড়েছে ৭৬ দশমিক ১২ শতাংশ। মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে এ ধাপের আনুষ্ঠানিক ফল প্রকাশ করা হয়েছে।
আওয়ামী লীগ ও বিএনপির বাইরে জাতীয় পার্টি ১৪, জাসদ ও জমিয়তে উলামায়ে ইসলাম একটি করে এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৩৯টি ইউপিতে জয় পেয়েছে। চারটি ইউনিয়নের ফল প্রকাশ স্থগিত রয়েছে। এসব ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে নতুন করে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আরও পড়তে পারেন:
সরকারের সঙ্গে কওমি আলেমদের সৌহার্দ্য বাড়ছে
নির্বাচনের তিনদিন পর ইসি চূড়ান্ত ফল ঘোষণা করল। এর কারণ সম্পর্কে কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান বলেন, এ ধাপে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার বেশ কয়েকটি ইউপিতে ভোট হয়েছে। সেগুলোর ফল কমিশনে আসতে সময় লেগেছে।
/ইএইচএস/এমএনএইচ/








