তাপমাত্রা কমলো আরও এক ডিগ্রি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২১, ১৮:০৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৩

একদিনের ব্যবধানে আরও ১ ডিগ্রি তাপমাত্রা কমলো। গতকাল মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ১০ দশমিক ৫ ডিগ্রি। আজ সেই তেঁতুলিয়াতেই তা আরও এক ডিগ্রি কমে ৯ দশমিক ৪ ডিগ্রি। এছাড়া দেশের কিছু কিছু এলাকায়ও তাপমাত্রা ১ থেকে দুই ডিগ্রি করে কমে গেছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, এই সপ্তাহে তাপমাত্রা কিছুটা কমে আসবে। আগামী সপ্তাহে শৈত্যপ্রবাহের শঙ্কাও রয়েছে। দিনের চেয়ে রাতের তাপমাত্রা বেশি কমবে। গতকালের তুলনায় আজ আরও কিছুটা কমেছে। ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আজ তা সামান্য বেড়ে ১৬ দশমিক ৯। একইভাবে ময়মনসিংহে ছিল ১২ দশমিক ৫, আজ কিছুটা বেড়ে ১৩ দশমিক ৩,  চট্টগ্রামে ছিল ১৬ দশমিক ৩, আজ প্রায় একই ১৬ দশমিক ৭, সিলেটে ছিল ১৪ ডিগ্রি, আজ তা কমে ১৩ দশমিক ৪, রাজশাহীতে ছিল ১৩ দশমিক ৪, আজ তা কিছুটা কমে ১২ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ছিল ১৩ দশমিক ৮, আজ কিছুটা বেড়ে ১৪,  খুলনায় ছিল ১৪ দশমিক ৫, আজ আরও কিছুটা কমে ১৩ দশমিক ৮ এবং বরিশালে ছিল ১৩ দশমিক ৩, আজ প্রায় একই, ১৩ দশমিক ৮ ডিগ্রিতে গিয়ে নেমেছে।

আগামী সপ্তাহে এই সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রিতেও নামার শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও দেখুন: সারাদেশে আজকের আবহাওয়া আপডেট। 

/এসএনএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
বৃষ্টি দিয়েই সকাল শুরু ঢাকাবাসীর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম