বাড়তে শুরু করেছে তাপমাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২২, ০১:১২আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৫:১০

বাড়তে শুরু করেছে তাপমাত্রা। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে তাপমাত্রা বেড়েছে কোথাও কোথাও ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে এই সপ্তাহে তাপমাত্রা বৃদ্ধির আর কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (৮ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে তাপমাত্রা গড়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। মঙ্গলবার বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৪ দশমিক ২, গত সপ্তাহে যা ছিল গড়ে ৩১ ডিগ্রির মতো, ময়মনসিংহে আজ ৩৩, যা ছিল ৩০, চট্টগ্রামে ৩১ দশমিক ৫, ছিল ৩২, সিলেটে ৩৫ দশমিক ২, ছিল গড়ে ৩১, রাজশাহীতে ৩২ দশমিক ২, ছিল ৩১, রংপুরে ৩২, ছিল ৩০, খুলনায় ৩১ দশমিক ৮, ছিল গড়ে ৩১ ডিগ্রির মতো এবং বরিশালে ৩৩ দশমিক ১, ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াসের মতো। 

আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, তাপমাত্রা চলতি সপ্তাহে আর নাও বাড়তে পারে। তবে রাতের তুলনায় দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে।  

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

/এসএনএস/এলকে/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
বৃষ্টি দিয়েই সকাল শুরু ঢাকাবাসীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম