‘দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে সরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২২, ২০:০৯আপডেট : ১৯ মার্চ ২০২২, ২০:০৯

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন  বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ‘সদ্য স্বাধীন দেশকে সোনার বাংলায় পরিণত করতে বঙ্গবন্ধু অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।’

শনিবার (১৯ মার্চ) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার রত্না চা বাগানের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘তৃতীয় উপজেলা কাব ক্যাম্পুরি ও স্কাউট সমাবেশ’ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রী বলেন, ‘চলমান কাব ক্যাম্পুরি ও স্কাউট সমাবেশ’ শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ ঘটানোর একটি অনন্য সুযোগ। পাঁচ দিনব্যাপী এ সমাবেশে শিক্ষার্থীরা নিজেদের জীবনের প্রয়োজনীয় অনেক কিছু শিখতে পারবে, যা তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।’

তিনি বলেন, ‘বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম তাদের মেধা কাজে লাগিয়ে দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।’

বাংলাদেশ স্কাউটস জুড়ী উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। আরও  বক্তব্য রাখেন— উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্কাউটসের কমিশনার রিংকু রঞ্জন দাস এবং জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী।

প্রসঙ্গত, এর আগে পরিবেশমন্ত্রী এক অনুষ্ঠানে জুড়ী উপজেলার আরএইচডি- সাগরনাল টি ফ্যাক্টরির রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম