নিষিদ্ধ হবে ১৮টি রাসায়নিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২২, ২০:২১আপডেট : ১৯ জুন ২০২২, ১৬:১৮

পরিবেশ দূষণকারী ১৮টি রাসায়নিক দেশে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, স্টকহোম কনভেনশন অন পারসিসটেন্ট অর্গানিক পলিউশনের (পিওপিএস) আওতায় ২০০৯ সালের কপ-৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত কপ-৯ মেয়াদে ১৮টি কেমিক্যাল সারাবিশ্বে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও বলেন, আমরা পরিবেশ মন্ত্রণালয় থেকে সব ধরনের ডিপার্টমেন্ট, মন্ত্রণালয়, ইউনিভার্সিটি, বিজনেস কর্নার সবার সঙ্গে আলোচনা করেছি। তাদের বলেছি যে এ ১৮টি কেমিক্যাল নিষিদ্ধ করে দেওয়া দরকার। বাংলাদেশে এই ১৮টির বিশেষ ব্যবহার হয় না। 

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্টকহোম কনভেনশন ১৮টি কেমিক্যাল সিলেক্ট করে বলেছে এসব কেমিক্যাল বিশ্বের সব জায়গায় নিষিদ্ধ করতে। বাংলাদেশও এটাকে সমর্থন করতে চাচ্ছে।

/এসআই/এফএ/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
নদ-নদীর মাছেও প্লাস্টিকের কণা, মানুষের শরীরে প্রভাব ফেলে কতটা
শীতলক্ষ্যার তীরে ২০ কারখানার বিদ্যুৎ-গ্যাস লাইন বিচ্ছিন্ন, হাইকোর্টে প্রতিবেদন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম