‘পাহাড়-টিলা কর্তনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে  হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২২, ২১:৪৩আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ২১:৪৩

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, অবৈধভাবে পাহাড়-টিলা কর্তনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বনভূমি, নদী, জলাভূমি দখলকারী এবং টিলা ও পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে সোচ্চার হতে হবে।

শনিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদ আবাসিক কমপ্লেক্স কনভেনশন হলে জালালাবাদ সম্মাননা যুব অর্গানাইজেশন আয়োজিত সদ্যপ্রয়াত গুণীজনদের স্মরণে স্মরণসভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, পরিবেশ মন্ত্রণালয় দেশের পরিবেশের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে দেশব্যাপী ব্যাপক হারে বৃক্ষরোপণ করা হচ্ছে, আইন প্রয়োগ করা হচ্ছে। এ সকল কার্যক্রমে সকল শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলে দেশের সার্বিক পরিবেশের মানোন্নয়ন হবে।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও আয়োজক সংগঠনের সভাপতি মাসুদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় উপস্থিত ছিলেন মহিলা আসন ২১-এর সংসদ সদস্য শামীমা শাহরিয়ার খানম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের বিভাগীয় প্রধান ডা. মামুন আল-মাহতাব ও বিটাকের মহাপরিচালক মো. আনোয়ার চৌধুরীসহ অন্যরা।

অনুষ্ঠানে প্রয়াত সাবেক সংসদ সদস্য ও মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান, বরেণ্য স্থপতি প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ ও বিশিষ্ট সাংবাদিক পীর হাবিবুর রহমানসহ সদ্যপ্রয়াত বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের স্মরণে দোয়ার আয়োজন করা হয়।

/এসএনএস/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম