এসডোর ক্যাম্পেইন

পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে প্লাস্টিক মিনিপ্যাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২২, ১৭:০৪আপডেট : ১৯ জুন ২০২২, ১৫:৩৬

আন্তর্জাতিক ব্র্যান্ডের কফি ক্রিমার, বিস্কুট, লন্ড্রি ডিটারজেন্টের প্লাস্টিক প্যাকেজিং—এসবই ব্যবহারের পর ফেলে দেওয়া হচ্ছে। যা উদ্বেগ বাড়াচ্ছে পরিবেশ নিয়ে। সাধারণত ছোট স্যাশে প্যাকেটগুলো উন্নয়নশীল দেশগুলোতে নিম্ন আয়ের ভোক্তারা বেশি কেনেন। যার কারণে এসব তৈরিও হয় বেশি পরিমাণে।

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের স্যাশে ব্যবহারের ফলে পরিবেশে যে ক্ষতিকর প্রভাব পড়ছে তা সম্পর্কে সচেতনতা বাড়াতে ও এর ব্যবহার বন্ধ করতে জনগণকে উৎসাহিত করার জন্য এনভায়রনমেন্ট অ্যান্ড সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) সব ধরনের ওয়ান-টাইম প্লাস্টিক পণ্য নিষিদ্ধকরণের লক্ষ্যে রবিবার (২৯ মে) এক ভ্রাম্যমাণ মোবাইল ক্যাম্পেইনের আয়োজন করে।

দিনব্যাপী ঢাকার একাধিক স্থানে এ নিয়ে প্রচারণা চালায় সংস্থাটি।

পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে প্লাস্টিক মিনিপ্যাক

রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ক্যাম্পেইনটি শুরু হয়। চার সদস্য এবং দুই স্বেচ্ছাসেবক মিলে এসডো টিম এ নিয়ে জনসমর্থন ও স্বাক্ষর সংগ্রহ করে।

ক্যাম্পেইনটি টিএসসি থেকে শুরু হয়ে মতিঝিল, গুলশান লেক ও সংসদ ভবন হয়ে বিকাল ৫টার দিকে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শেষ হয়।

অনেকেই এসডোর এই উদ্যোগে সমর্থন দেন ও প্লাস্টিক বর্জ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা স্যাশের বিকল্প খুঁজে বের করার পরামর্শও দেন।

পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে প্লাস্টিক মিনিপ্যাক

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, যেমন—স্যাশে, স্ট্র, কাটলারি, বোতল নিষিদ্ধ করার জন্য আইন পাস করতে এবং পণ্য পুনরায় ডিজাইন করতে উৎসাহিত করার জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয় ক্যাম্পেইনে।

/এসএনএস/এফএ/এমওএফ/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
নদ-নদীর মাছেও প্লাস্টিকের কণা, মানুষের শরীরে প্রভাব ফেলে কতটা
শীতলক্ষ্যার তীরে ২০ কারখানার বিদ্যুৎ-গ্যাস লাইন বিচ্ছিন্ন, হাইকোর্টে প্রতিবেদন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম