৫ জুন বিশ্ব পরিবেশ দিবস, থাকছে নানা আয়োজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২২, ১৫:৩৯আপডেট : ০২ জুন ২০২২, ১৫:৩৯

আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উপলক্ষে পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন হতে ভার্চুয়ালি যুক্ত হবেন এবং একই সঙ্গে ৫ জুন থেকে ১১ জুন পর্যন্ত পরিবেশ মেলা এবং ৫ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২২ এর উদ্বোধন ঘোষণা করবেন।

বৃহস্পতিবার (২ জুন) তথ্য অধিদফতর আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এ কথা জানান। এসময় সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. আব্দুল হামিদ, প্রধান বন সংরক্ষক আমীর হোসেইন চৌধুরী উপস্থিত ছিলেন।

পরিবেশমন্ত্রী বলেন, প্রতি বছরের মতো এবারও ৫ জুন আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করতে যাচ্ছি। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে অনলি ওয়ান আর্থ: লিভিং সাস্টেইনেবিলিটি ইন হারমনি উইথ নেচার'। যার ভাবানুবাদ "একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন”। তিনি জানান, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— যুদ্ধ-প্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ।

মন্ত্রী বলেন, জনগণের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিবেশ অধিদফতর ও বন অধিদফতরের মাধ্যমে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার এবং অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় সরাসরি সম্প্রচার করবে। এ উপলক্ষে জাতীয় সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র এবং পরিবেশ অধিদফতর ও বন অধিদফতর হতে এ সংক্রান্ত স্মরণিকা প্রকাশ করা হবে। এছাড়া দেশের সকল জেলা ও উপজেলায় যথাযোগ্য গুরুত্বের সাথে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হবে।

পরিবেশমন্ত্রী বলেন, পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ শিল্প কারখানা সৃষ্ট দূষণ। এসব দূষণ রোধকল্পে পরিবেশ অধিদফতর সীমিত জনবল নিয়েও শিল্প কারখানাগুলো নিয়মিত মনিটর করছে এবং দূষণকারী শিল্প কারখানাগুলোকে আইনের আওতায় আনা হচ্ছে। এদিকে ইটভাটা সৃষ্ট দূষণ নিয়ন্ত্রণ এবং কৃষি জমির উর্বর মাটি রক্ষার লক্ষ্যে সরকার “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) জারি করেছে। এই আইন বাস্তবায়ন ও পোড়ানো ইটের উৎপাদন ও ব্যবহার কমিয়ে আনার লক্ষ্যে প্রজ্ঞাপন জারি করা করেছে।

এছাড়াও বায়ুদূষণকারী অবৈধ কারখানা ও অপরিকল্পিত নির্মাণ কার্যক্রম, কালো ধোঁয়া নির্গমণকারী যানবাহনের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।

এছাড়া বর্তমানে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বন অধিদফতর প্রায় ৭ হাজার ২২০ হেক্টর সমতল ভূমি ও শাল বন পুনরুদ্ধার, ১ লাখ ৩০ হাজার ৫৮০ হেক্টর পাহাড়ি বন পুনরুদ্ধার, ৫০০ হেক্টর আগর বন, ১৫ হাজার কি.মি. স্ট্রিপ বাগান, ৫০ হাজার হেক্টর ম্যানগ্রোভ বাগানসহ অন্যান্য বাগান সৃজন করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দিবসটি উপলক্ষে ঢাকা মহানগরীর ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়াও পরিবেশ বিষয়ক সেমিনার, বাউন্ড টেবিল আলোচনা, পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম, পরিবেশ অধিদফতর সম্পর্কিত বুকলেটের পরিমার্জিত সংস্করণ প্রণয়ন ও প্রকাশ, ইটিপিবিহীন ও দূষণকারী শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের জন্য সচেতনতামূলক সেমিনার আয়োজন করা হয়েছে।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি