সিসাদূষণ প্রতিরোধে গণমাধ্যম ও বেসরকারি সংস্থার সহায়তা প্রয়োজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২২, ২২:৩৫আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ২২:৩৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘সিসাদূষণ থেকে মানুষকে বাঁচাতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর প্রায়ই অবৈধ ব্যাটারি উৎপাদন ও পুনর্ব্যবহারের বিরুদ্ধে আইন প্রয়োগ করছে। শুধু আইন প্রয়োগই কাঙ্ক্ষিত ফলাফল আনতে পারে না। এ জন্য ব্যাপক সচেতনতা প্রয়োজন।’

তিনি বলেন, ‘জনগণের জানা উচিত যে ‘সিসা’ মানবদেহে একটি নীরব ঘাতক এবং প্রায় পুরো শরীরের ব্যবস্থাকে প্রভাবিত করে। সিসার স্নায়বিক বিষাক্ততা শিশুদের বিকাশমান দেহ ও মস্তিষ্কের স্থায়ী এবং বিধ্বংসী ক্ষতি করে।’

সিসাদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সুশীল সমাজ, এনজিওদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে জানান মন্ত্রী।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও ইউনিসেফের আয়োজনে ‘লেড পয়জনিং ইন বাংলাদেশ: রিসার্চ অ্যাভিডেন্স ফর আর্জেন্ট অ্যাকশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিবেশমন্ত্রী।

পরিবেশমন্ত্রী বলেন, ‘সরকারি উদ্যোগের ফলে যানবাহনে সিসামুক্ত জ্বালানি ব্যবহার হচ্ছে। অধিকন্তু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ এ শিল্প নিঃসরণের জন্য সিসা নির্গমণ মানকে অন্তর্ভুক্ত করেছে। মোট বিশ্বব্যাপী ব্যবহারের প্রায় ৮৫ শতাংশই সিসাই সিসা-অ্যাসিড ব্যাটারি তৈরির জন্য ব্যবহৃত হয়। পেইন্ট ও মশলায় সিসাও আমাদের জন্য বড় উদ্বেগের বিষয়।’

তিনি বলেন, ‘সরকার প্রথমে ২০০৬ সালে এবং আবার ২০২১ সালে এসআরও জারি করে। এসআরওতে সিসা অ্যাসিড ব্যাটারির নিরাপদ ব্যবস্থাপনা জন্য পরিবেশগত ছাড়পত্র গ্রহণ, পরিবেশগতভাবে নিরাপদ রিসাইক্লিং, ব্যাটারি ব্রেকার, ডিস্ট্রিবিউটর, ডিলার, আমদানিকারকদের দায়িত্ব ও কর্তব্য, কর্মীদের স্বাস্থ্য সমস্যাগুলো সমাধান করা এবং রিপোর্টিং সিস্টেমের ওপর জোর দেওয়া হয়েছে।’

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিলুফার নাজনীন, আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক ডা. শামস এল আরিফীন এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি শেলডন ইয়েট বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, এনজিও এবং উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
রাজধানীর চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা প্রধানমন্ত্রীর
‘৯ দফা তদন্তের সিদ্ধান্ত কি ১৫ মিনিটের শুনানিতে বদলে যাবে?’
ফ্রিজ-টিভি-সোফা নিয়ে শোভাযাত্রা, সবই রাজধানীর ড্রেনে পাওয়া
সর্বশেষ খবর
ফুরিয়ে আসছে গ্যাসের মজুত, কার্গোর অপেক্ষায় মহেশখালী
ফুরিয়ে আসছে গ্যাসের মজুত, কার্গোর অপেক্ষায় মহেশখালী
বাংলাদেশের ডারউইন জয়সহ টেস্ট ইতিহাসের স্মরণীয় ১০ অঘটন 
বাংলাদেশের ডারউইন জয়সহ টেস্ট ইতিহাসের স্মরণীয় ১০ অঘটন 
সুন্দরবনে পর্যটকবাহী নৌযানগুলোকে মানতে হবে যেসব নির্দেশনা
সুন্দরবনে পর্যটকবাহী নৌযানগুলোকে মানতে হবে যেসব নির্দেশনা
কলকাতায় হোটেলে আগুনে নিহত ৯ জনই বাংলাদেশি: এনডিটিভি
কলকাতায় হোটেলে আগুনে নিহত ৯ জনই বাংলাদেশি: এনডিটিভি
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক