যারা টিলা কাটবে তাদের জেল-জরিমানা হবে: শাহাব উদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫০আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫০

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, টিলা কাটলে পরিবেশের বিপর্যয় হবে। তাই টিলা কর্তনকারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করছে।  টিলা কাটা বন্ধে বর্তমান সরকার আইন করেছে। তাই কোনোভাবে টিলা কাটা যাবে না। তিনি বলেন, ‘যারা টিলা কাটবে তাদের জেল-জরিমানা হবে। পরিবেশের বিপর্যয়ের কারণে বিশ্বে নানারকম প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাচ্ছে।’ 

রবিবার (১২ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের আনুভূমিক ও ঊর্ধ্বমুখী সম্প্রসারিত দুই তলা অ্যাকাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে পরিবেশমন্ত্রী বলেন, ‘পরীক্ষায় শুধু গোল্ডেন এ প্লাস পেলে হবে না। মুখস্ত বিদ্যা অর্জন করে কোনেও লাভ হবে না। তোমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। যে শিক্ষায় একজন মানুষ নিজে আলোকিত হতে পারে, তার পরিবারকে আলোকিত করতে পারে— এরকম শিক্ষায় শিক্ষিত হতে হবে।’ বর্তমান সময়ে শিক্ষার ব্যাপক প্রসার হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সরকার বিনামূল্যে শিক্ষার্থীদের বই দিচ্ছে। উপবৃত্তি দিচ্ছে। সরকার শিক্ষক-শিক্ষিকাদের বেতনও বাড়িয়ে দিচ্ছে।’

সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে  অনুষ্ঠানে বক্তব্য রাখেন— বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও সুনজিত কুমার চন্দ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান প্রমুখ।

এর আগে দুপুরে পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন বড়লেখায় ৪০০ বীর মুক্তিযোদ্ধার মধ্যে কম্বল বিতরণ করেন। মানবিক সহায়তা কর্মসূচির আওয়তায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণলায় কম্বলগুলো বরাদ্দ দিয়েছে।

/এসএনএস/পিএওইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম