পরিবেশদূষণ: তেইশ যানবাহন ও চার প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১৬

পরিবেশ দূষণের দায়ে ঢাকায় ২৩টি যানবাহনকে ৪৮ হাজার ৩০০ টাকা এবং ৪টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আদাবর, মুগদা, আগারগাঁও, রমনা ও লালবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয়, ঢাকা জেলা কার্যালয় ও জেলা প্রশাসন ঢাকার উদ্যোগে অভিযান পরিচালিত হয়।

নির্মাণসামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে লালবাগে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিনের আদালত ১টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, আদাবরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের আদালত ৩টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। যানবাহনের কালোধোঁয়া ছড়িয়ে বায়ুদূষণের দায়ে মুগদায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের আদালত ১১টি যানবাহনকে ২৫ হাজার টাকা এবং আগারগাঁওয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নেহের নিগার তনুর আদালত ৯টি যানবাহনকে ২০ হাজার ১০০ টাকা জরিমানা করেন। মাত্রাতিরিক্ত হর্ন বাজিয়ে শব্দদূষণের দায়ে ৩টি যানবাহনকে ২ হাজার ২ শত টাকা জরিমানা করেন রমনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েলের আদালত।

পরিবেশ অধিদফতর জানায়, তাদের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ঢাকার আশেপাশে বায়ুদূষণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
নদ-নদীর মাছেও প্লাস্টিকের কণা, মানুষের শরীরে প্রভাব ফেলে কতটা
শীতলক্ষ্যার তীরে ২০ কারখানার বিদ্যুৎ-গ্যাস লাইন বিচ্ছিন্ন, হাইকোর্টে প্রতিবেদন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম