‘আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশের উন্নয়ন হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৩, ২২:৪৯আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২২:৪৯

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের বড় শহরগুলোতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির প্রচলন করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের বড় শহরগুলোতে এসব আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি পুরোপুরি চালু হলে দেশের সার্বিক পরিবেশের মানের দৃশ্যমান উন্নতি হবে। তিনি বলেন, ‘পরিবেশের মান উন্নয়ন করতে হলে জনগণের অংশগ্রহণ প্রয়োজন। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে গণমাধ্যমসহ সবার সহযোগিতা প্রয়োজন।’

মঙ্গলবার (১৪ মার্চ) খুলনা সার্কিট হাউজে অনুষ্ঠিত এক বৈঠকে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, ‘পরিবেশের মানোন্নয়নের জন্য ব্যাপকভাবে বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সর্বস্তরের জনগণকে বৃক্ষরোপণে অংশগ্রহণ করতে হবে। বৃক্ষের পরিমাণ বাড়লে বায়ুর মান ভালো হবে। তাই আমাদের সবার পরিবেশ দূষণ রোধে এবং বৃক্ষরোপণে কাজ করা উচিত।’

বৈঠকে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক,  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, পরিবেশ অধিদফতরের পরিচালক সৈয়দা মাছুমা খাতুন, খুলনা বিভাগীয় পরিবেশ অধিদফতরের পরিচালক মো. ইকবাল হোসেন, খুলনা বন সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দে প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম