জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বে রোল মডেল বাংলাদেশ: পরিবেশ উপমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৩, ১৯:০৬আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১৯:১১

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সবদিক থেকেই এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বে রোল মডেলে পরিণত করেছেন।

রবিবার (৯ এপ্রিল) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের এসডিজি অগ্রগতি পর্যালোচনা এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিবুন নাহার বলেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে দেশের দক্ষিণাঞ্চল গভীর সংকটে পড়বে। পানির লবণাক্ততা বৃদ্ধিসহ অনেক অঞ্চল পানির নিচে চলে যাবে। এ সংকট থেকে পরিত্রাণ পেতে বিশ্ব নেতৃত্বকে আন্তরিকভাবে কাজ করতে হবে।’

সভাপতির বক্তব্যে মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ বলেন, ‘বাংলাদেশে এসডিজির এক উল্লেখযোগ্য অংশ বাস্তবায়নের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত। দেশের বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি মানুষের জীবন ও জীবিকা অব্যাহত রাখতে কাজ করছে মন্ত্রণালয়।’ অনেক সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ সত্ত্বেও মানুষের জীবনমানের উন্নয়নে তিনি এসডিজি বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আখতার হোসেন এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. মতিয়ার রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, মন্ত্রণালয়ের এসডিজি ফোকাল পয়েন্ট ও যুগ্ম-সচিব (উন্নয়ন) জাকিয়া আফরোজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক যুগ্ম-সচিব মো. মনিরুল ইসলাম এবং মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর মো. সাইফুর রহমান প্রমুখ। 

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম