বাড়ছে নদীর পানি, দেশের কিছু অঞ্চলে বন্যার শঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ জুন ২০২৩, ১৯:৩৩আপডেট : ১৫ জুন ২০২৩, ২০:৪৭

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। বাড়ছে নদ-নদীর পানি। আগামী ৭২ ঘণ্টায় দেশের উজানে ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সে অনুযায়ী আশপাশের নদ-নদীর পানি বাড়তে পারে এবং বিপৎসীমা অতিক্রম করে সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য জানায়।

কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মার পানি বাড়ছে। অপর দিকে ভারতে গঙ্গা নদীর পানির স্তর স্থিতিশীল আছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এদিকে উজানে ও দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়ছে।

আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় দেশের উজানে ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, ফলে এ সময়ে এই অঞ্চলের নদ-নদীগুলো যেমন: সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, সারিগোয়াইন, ঝালুখালি, ভোগাই কংশ, সোমেশ্বরী, যদুকাটার পানির স্তর দ্রুত বাড়তে পারে এবং বিপৎসীমা অতিক্রম করে সিলেট ও সুনামগঞ্জ জেলার কতিপয় নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা ও ধরলা অববাহিকা ও আশপাশের উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, ফলে এ সময় এ নদীগুলোর পানি সময় বিশেষে দ্রুত বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টি হয়েছে ২৪০ মিলিমিটার। এ ছাড়া সুনামগঞ্জে ১৯৪, ছাতকে ১৭২, শেওলায় ১৭০, লাটুতে ১৫০, লালাখালে ১৩১, জকিগঞ্জে ১৩০, জাফলংয়ে ১২৯, লড়েরগড়ে ১২৭, শেরপুর-সিলেটে ১২৩, কানাইঘাটে ১০৫, দক্ষিণবানে ৯৭, শ্রীমঙ্গলে ৮০, হবিগঞ্জে ৭২, মৌলভীবাজারে ৬৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এদিকে ভারতের চেরাপুঞ্জিতে ১৯৪, শিলচরে ১০৮, আইজলে ৬৫ ও শিলংয়ে ৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

/এসএনএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
দেশজুড়ে আজ কেমন থাকবে আবহাওয়া, জানালো অধিদফতর
আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, ব্রহ্মপুত্রের অববাহিকায় বন্যার শঙ্কা
কুড়িগ্রামে সব নদীর পানি কমছে, বন্যা পরিস্থিতির উন্নতি
সর্বশেষ খবর
মায়ামির বিচে ‘মাতে’ উৎসব, মেসিদের টিকিট নিয়ে আহাজারিও
মায়ামির বিচে ‘মাতে’ উৎসব, মেসিদের টিকিট নিয়ে আহাজারিও
ওইয়ারজাবালের গোলে এগিয়ে স্পেন
ওইয়ারজাবালের গোলে এগিয়ে স্পেন
বিমানবন্দরে ডি পলের লাইটার জব্দ, যা করলেন মেসি
বিমানবন্দরে ডি পলের লাইটার জব্দ, যা করলেন মেসি
তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে পরামর্শ সভা
তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে পরামর্শ সভা
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ