পরিবেশবান্ধব ইট উৎপাদনকারীদের প্রণোদনা দেবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২৩, ২১:৫৯আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ২১:৫৯

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশবান্ধব ব্লক ইট উৎপাদনকারীদের প্রণোদনা দেবে সরকার। তিনি বলেন, ‘ইটভাটার ধোঁয়া পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। তাই পুরনো ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়াতে হবে। প্রথম দিকে এটার প্রচলন কষ্টকর হলেও পরিবেশের স্বার্থে সবাইকে এটায় গ্রহণ করতে হবে।’

বুধবার (১১ অক্টোবর) সিলেটের তেমুখী-কুমারগাঁওয়ে  অবস্থিত পরিবেশবান্ধব ‘চায়না-বাংলা হলো ব্লক ফ্যাক্টরি’র উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরিবেশমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের মানুষের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। শব্দদূষণ রোধে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। শব্দদূষণ রোধে সচেতনতা বৃদ্ধির জন্য আগামী ১৫ অক্টোবর ঢাকা মহানগরে সকাল ১০টা থেকে ১০টা এক মিনিট পর্যন্ত শব্দহীন কর্মসূচি পালন করা হবে। দেশের সবাই অপ্রয়োজনে শব্দ সৃষ্টি করা থেকে বিরত থাকলে সবার জন্য মঙ্গল হবে।’

মন্ত্রী এর আগে  রাতারগুলে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিরসনে সিলেট বন বিভাগের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত পার্কিং প্লেস, ভিজিটর শেড, ট্যুরিস্ট শপ এবং পাবলিক টয়লেটের উদ্বোধন করেন।

 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
নদ-নদীর মাছেও প্লাস্টিকের কণা, মানুষের শরীরে প্রভাব ফেলে কতটা
এই রহস্যময় শব্দ শুনতে পায় বিশ্বের ৪ শতাংশ মানুষ, আপনি কি তাদের একজন
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান