পরিবেশদূষণ রোধে গবেষণায় জোর দেওয়া হবে: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩২আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৭

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, দেশে পরিবেশ এবং জলবায়ু সুরক্ষা ও দূষণ রোধে গবেষণার ওপর জোর দেওয়া হবে। তবে প্রয়োগের পরিবেশ তৈরি করতে না পারলে শুধু গবেষণা করে লাভ হবে না। পরিবেশ তৈরির জন্য সরকারের পাশাপাশি দেশের নাগরিকদের এগিয়ে আসতে হবে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্প্রতি রসায়ন শাস্ত্রে সম্মানজনক ‘আইকেমই গ্লোবাল অ্যাওয়ার্ড ২০২৩’ অর্জন করেন ড. মোহাম্মদ মাজহারুল ইসলাম। এ উপলক্ষে ওই সংবর্ধনার আয়োজন করা হয়। বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চ এবং ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউসেট) এ আয়োজন করে।

সাবের হোসেন চৌধুরী বলেন, ‘পরিবেশ রক্ষায় আইন আছে কিন্তু তা আমরা কার্যকর করতে পারছি না। কেউ আইন মানতে চায় না। শুধু জরিমানা বা বিভিন্ন প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে পরিবর্তন আসবে না। পরিবর্তন আসতে হবে আমাদের নিজেদের কাছ থেকে। নাগরিক হিসেবে আমাদের সচেতন হতে হবে।’

বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট (বিসিসিটি) গবেষণাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে জানিয়ে পরিবেশমন্ত্রী বলেন, ‘বিভিন্ন সমস্যা সমাধানে দেশে গবেষণা বাড়াতে হবে। অন্য দেশের গবেষণার ওপর নির্ভর করলে চলবে না। এ জন্য বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে গবেষক এবং বিজ্ঞানীদের গবেষণা কাজের জন্য সর্বাত্মক সহায়তা দিতে হবে।’

ইউসেটের পেট্রন ড. কাজী খলিকুজ্জামান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন– ইউসেটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো ফজলুল হক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ ড. এম আসাদুজ্জামান এবং বুদ্ধিজীবী ও কলামিস্ট ড মোনায়েম সরকার প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে সরকার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
বনের জমিতে বেসরকারি প্রতিষ্ঠানের রাস্তা নির্মাণ, উচ্ছেদ অভিযানে বিএনপি নেতাদের বাধা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম