জলবায়ু প্রতিশ্রুতি পূরণে উন্নত বিশ্বের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৩

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী উন্নত দেশগুলোকে তাদের জলবায়ু প্রতিশ্রুতি পূরণের জন্য আহ্বান জানিয়েছেন। দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে বক্তৃতাকালে তিনি এই আহ্বান জানান।

মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্বব্যাপী সংহতি এবং আস্থা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে সাবের হোসেন চৌধুরী বলেন, কপ ২৮ এর COP28-এর সময় সংযুক্ত আরব আমিরাতের ঐক্যমত্যের মাধ্যমে যে গতিবেগ তৈরি হয়েছে তা দৃঢ় করার প্রয়াস অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, পূর্ববর্তী কপ-এ এই পর্যন্ত নির্গমন হ্রাস, বাস্তবায়নের উপায় এবং অভিযোজন অর্থ সংক্রান্ত প্রতিশ্রুতিগুলো পূরণ করা হয়নি। ‘এডাপটেশন গ্যাপ’ এবং ‘ফিন্যান্সিং গ্যাপ’ এর মতো শর্তগুলোর পেছনে মৌলিক ‘ট্রাস্ট গ্যাপ’ রয়েছে।

এই আস্থার ঘাটতি পূরণের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে পরিবেশমন্ত্রী বলেন, কপ ২৮ এ বিশ্বব্যাপী বিশ্বাস এবং সংহতি গড়ে তোলার প্রতি অগ্রাধিকার দেওয়া হয়েছিল।

এই লক্ষ্যের অনুসরণে এবং এই বছরের শেষের দিকে বাকুতে কপ ২৯ COP29-এর জন্য বিশ্ব যখন প্রস্তুতি নিচ্ছে, মন্ত্রী তখন অভিযোজন এবং লস রন্ড ড্যামেজ মোকাবিলার জন্য তহবিল বৃদ্ধি করতে এবং ন্যায়সঙ্গত বণ্টনের পক্ষে কথা বলেন। তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ রাখতে সব কর্মকাণ্ড অবশ্যই বিজ্ঞানভিত্তিক হতে হবে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের যে সমস্যা আমরা তৈরি করছি তা দ্রুত সমাধান করতে হবে।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে সরকার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
বনের জমিতে বেসরকারি প্রতিষ্ঠানের রাস্তা নির্মাণ, উচ্ছেদ অভিযানে বিএনপি নেতাদের বাধা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম