জাতীয় অভিযোজন পরিকল্পনায় স্বাস্থ্য বিষয় অন্তর্ভুক্ত করা হবে: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৪, ০১:৩৪ আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০১:৩৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জাতীয় অভিযোজন পরিকল্পনার কৌশলগুলোর মধ্যে স্বাস্থ্যসংশ্লিষ্ট বিষয় অন্তর্ভুক্ত করা হবে। এটি পরিবেশদূষণের কারণে অসংক্রামক রোগ যেমন ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, গর্ভপাত ও অকাল প্রসব, শ্বাসযন্ত্রের রোগ, হৃদরোগ, স্নায়ুতন্ত্রের রোগ, কিডনি রোগ ইত্যাদি মোকাবিলায় কার্যকর ভূমিকা পালন করবে।

সোমবার (৩ মার্চ) ঢাকায় আইসিডিডিআর,বি আয়োজিত ‘অসংক্রামক রোগ ও পরিবেশ পরিবর্তন’ বিষয়ক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তুলে ধরে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন আমাদের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে এবং অসংক্রামক রোগের কারণ হয়ে দাঁড়ায়। পরিবেশগত পরিবর্তন, বিশেষ করে পানির লবণাক্ততা, অসংক্রামক রোগ সৃষ্টিতে ভূমিকা রাখে। উপকূলীয় এলাকায় পানির লবণাক্ততা জলবায়ু পরিবর্তন-সম্পর্কিত অসংক্রামক রোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি বলেন, গবেষণায় বাংলাদেশ একটি বিশ্বব্যাপী অংশীদার হতে চায়। দেশের প্রয়োজন ভিত্তিক কর্মসূচি গবেষণা প্রয়োজন।

পরিবেশমন্ত্রী জানান, উপকূলীয় লবণাক্ত এলাকায় নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্প এবং টেকসই উন্নয়নের জন্য একটি সার্বিক ডেল্টা প্ল্যান বাস্তবায়ন চলছে। মন্ত্রণালয় ঘোষিত ১০০ দিনের কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, বায়ুদূষণ রোধ, অবৈধ ইটভাটা মোকাবিলা, প্লাস্টিক দূষণ মোকাবিলা ও পরিবেশ শিক্ষা প্রচারসহ কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার ম্যাট ক্যানেল, অধ্যাপক কারা হ্যানসন, ফ্যাকাল্টি ডিন, পাবলিক হেলথ অ্যান্ড পলিসি, লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন, গ্লোবাল হেলথ রিসার্চ প্রোগ্রামের পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চ; আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদ, আইসিডিডিআর,বির পুষ্টি গবেষণা বিভাগের বিজ্ঞানী ডা. আলিয়া নাহিদ প্রমুখ বক্তব্য দেন।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
দেশের প্রথম জলবায়ু জাদুঘর, যা প্রকৃতিকে জানার ব্যতিক্রমী ঠিকানা
সিসাদূষণ রোধে জাতীয় কৌশল বাস্তবায়নের তাগিদ
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী
সর্বশেষ খবর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা
সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা
সৌদিতে হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার
সৌদিতে হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার
ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার
ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত