দুর্যোগ ব্যবস্থাপনায় পাহাড়ধসের তথ্য সংগ্রহে মোবাইল অ্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২৫, ১৭:১৪আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১৫:৫২

‘ল্যান্ডস্লাইড ইনভেন্টরি অ্যাপ’ উদ্বোধন ও সেক্টরভিত্তিক আগাম সতর্কতা বার্তাবিষয়ক জাতীয় পর্যায়ে পরামর্শ সভা’ আয়োজন করেছে সেভ দ্য চিলড্রেন। রবিবার (১৩ জুলাই) গুলশানের একটি হোটেলে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি), সরকারি প্রতিনিধি, কারিগরি বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট খাতের অংশীজন এবং অ্যান্টিসিপেটরি অ্যাকশন টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের সঙ্গে সমন্বয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে প্রতি বছর গড়ে ১৯টি ভূমিধস ঘটে এবং এ ধরনের দুর্যোগের ঘটনা প্রতি বছর প্রায় ৪ শতাংশ হারে বাড়ছে। অতিবৃষ্টি, দ্রুত নগরায়ন, বন উজাড় ও অপরিকল্পিত পাহাড় কাটার কারণে চট্টগ্রাম পার্বত্য অঞ্চল ও আশপাশের জেলাগুলোতে এসব ঘটনা বেশি ঘটে। ২০০০ সাল থেকে এ পর্যন্ত ৭০০ জনেরও বেশি মানুষ এ ধরনের দুর্যোগে প্রাণ হারিয়েছেন, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক মানুষ স্থায়ীভাবে বাস্তুচ্যুতি পরিস্থিতির শিকার হয়েছে।

ইউরোপীয় সিভিল প্রোটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড এবং জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় এ উদ্যোগটি নেওয়া হয়েছে। এটি সরকারের অনুমোদিত ‘ন্যাশনাল আর্লি ওয়ার্নিং রোডম্যাপ’-এর পিলার ২: “ঝুঁকি সম্পর্কিত তথ্য ও আগাম সতর্কতা” অংশের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বাংলাদেশের ভূমিধসপ্রবণ এলাকায় পূর্বাভাস- ভিত্তিক পদক্ষেপ ও আগাম সতর্কতা সংক্রান্ত তথ্য উন্নয়নে সহায়তা করবে।

এই আয়োজনে আনুষ্ঠানিকভাবে ‘ল্যান্ডস্লাইড ইনভেন্টরি অ্যাপ’ উদ্বোধন করা হয়, যা ভূমিধস সংক্রান্ত রিয়েল-টাইম তথ্য সরবরাহ করবে। সেভ দ্য চিলড্রেন ইতোমধ্যে ৩৪৬ জন স্বেচ্ছাসেবক ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা এ অ্যাপ ব্যবহারের প্রশিক্ষণ দিয়েছে, যেন ভূমিধসের পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতিসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য তুলে সংগ্রহ করতে পারে। ইতোমধ্যে গত  ২৯-৩০ জুন ভারী বৃষ্টিপাতের কারণে সংগঠিত ভূমিধসের তথ্য জাতীয় তথ্য ভাণ্ডারে পরীক্ষামূলকভাবে সংযুক্ত হয়েছে।

এই অনুষ্ঠানটি সংশ্লিষ্ট সব অংশীজন শিক্ষাখাত, সরকারি মন্ত্রণালয় ও অন্যান্য খাতের প্রতিনিধিদের একত্রিত করে সেক্টরভিত্তিক আগাম সতর্কতা বার্তা প্রণয়ণ ও যাচাই করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করে। এর মাধ্যমে ভূমিধস ঝুঁকি মোকাবিলায় প্রতিষ্ঠানগত সমন্বয় ও প্রস্তুতি আরও জোরদার করার ওপর প্রাধান্য দেওয়া হয়েছে।

সেভ দ্য চিলড্রেনের এই প্রকল্পের আওতায় স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যের মাধ্যমে বান্দরবন ও চট্টগ্রামে পূর্বাভাস-ভিত্তিক আগাম কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের (বিএমডি) দিকনির্দেশনা, ইউরোপীয় ইউনিয়নের নাগরিক সুরক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রম (ইসিএইচও) এবং জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভূমিধস পূর্ব সতর্কতামূলক কর্মসূচির আওতায়, সেভ দ্য চিলড্রেন এবং রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম (আরআইএমইএস) যৌথভাবে ভূমিধস ইনভেন্টরি অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধনের পর খাতভিত্তিক পূর্ব সতর্কতামূলক পরামর্শ নিয়ে জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয় ।

সেভ দ্য চিল্ড্রেন-এর এই প্রকল্পের আওতায় স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যের মাধ্যমে বান্দরবন ও চট্টগ্রামে পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম পরিচালনা করছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল ওয়ার্ড পর্যায় পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে। তারা দুর্যোগের সময় একত্রিত হয়ে  প্রস্তুতিমূলক কাজ করে। তাদের কাজগুলো আরও গতিশীল করতে ল্যান্ডস্লাইড অ্যাপ-এর মতো কার্যকরী যেকোনও ধরনের সহায়তা বা সরবরাহ আমাদের নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, আমি সবাইকে অনুরোধ করবো, আজ যে উদ্ভাবনী অ্যাপটি চালু করা হলো, তা সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের কাছে পৌঁছে দেওয়া হোক, যারা এটিকে কাজে লাগাতে পারবেন। সরকার বন্যা ও ঘূর্ণিঝড়ের জন্য পূর্ব সতর্কতা ব্যবস্থা চালু করেছে। এখন পরবর্তী ধাপ হলো প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্থানীয় ও প্রান্তিক পর্যায়ের জনগণকে প্রস্তুত ও সচেতন রাখা। আমি বিশ্বাস করি, আমাদের সম্মিলিত প্রযুক্তিগত অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে আমরা এটি বাস্তবায়ন করতে পারবো।

ইউনিয়ন পর্যায়ে তাৎক্ষণিক সহায়তা ও সরবরাহ প্রস্তুত আছে, যাতে ক্ষতিগ্রস্ত জনগণ দ্রুত পুনরুদ্ধার করতে পারে। এখন আমাদের প্রতিটি গ্রাম ও ঘরে দুর্যোগের আগাম পূর্বাভাসমূলক  সচেতনতা ও প্রস্তুতি বাড়াতে হবে। আমাদের এই অ্যাপটি আরও কার্যকর করতে স্থানীয় জনগণের ফিডব্যাক দরকার, যাতে তারাই এটি সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করতে পারে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
শঙ্কার বিষয় ‘বিনা মেঘে বজ্রপাত’ 
রাজশাহীতে ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপের মাধ্যমে কেনা যাবে জ্বালানি তেল
অ্যাপের মাধ্যমে মিলবে তেল
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম