পরিবেশ অধিদফতরের অভিযান: ১০৭৪ কেজি পলিথিন জব্দ, জরিমানা আদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১২আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১২

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ঢাকা ও রাজবাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা আদায় করেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুসারে পরিচালিত এসব অভিযানে একাধিক মোবাইল কোর্ট অংশ নেয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণে পরিচালিত দুইটি মোবাইল কোর্ট অভিযানে ৪টি মামলার মাধ্যমে ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে ১ হাজার ৭৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এছাড়া বাজার, সুপারশপ ও দোকানগুলোতে সচেতনতামূলক বার্তা প্রদান এবং লিফলেট বিতরণ করা হয়।

অন্যদিকে, ঢাকার মিরপুর বাংলা কলেজ এলাকায় কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ৫টি মামলার মাধ্যমে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি কয়েকজন চালককে সতর্ক করা হয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে ঢাকার খিলক্ষেত, বনানী ও মিরপুরসহ নারায়ণগঞ্জ ও রাজবাড়ীতে ৫টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এতে ১৯টি মামলার মাধ্যমে ৪১ হাজার টাকা জরিমানা আদায় এবং ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এ সময় কয়েকজন চালককে সতর্ক করা হয়।

পরিবেশ অধিদফতর জানিয়েছে, পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম