পরিবেশ অধিদফতরের অভিযান: নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৫, ২১:৪৬আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১০:৫৮

দেশের বিভিন্ন জেলায় একযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ অধিদফতর হাইড্রোলিক হর্ন, নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। শব্দদূষণ ও নিষিদ্ধ পলিথিন মজুতের কারণে জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকার রামপুরায় পরিবেশ অধিদফতরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইং এবং বিআরটিএ’র যৌথ উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় ১৫টি যানবাহন পরীক্ষা করে ৬টি যানবাহনে অতিরিক্ত শব্দ ও হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ১৬ হাজার টাকা জরিমানা আদায় এবং ৮টি হর্ন জব্দ করা হয়। পাশাপাশি বিআরটিএ ১১টি মামলা ও ২টি বাস ডাম্পিং করে।

একইদিনে রাজবাড়ীর আলাদিপুর জামাই পাগলের মাজার গেট এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মেহেরপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. খাদিজা আকতারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৪টি মামলা দায়ের, ২ হাজার টাকা জরিমানা আদায় এবং ৮টি নিষিদ্ধ হর্ন ধ্বংস করা হয়।

এছাড়া ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ঈষিতা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুত ও বিক্রয়ের দায়ে ৩টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় এবং সাড়ে ২৪ কেজি পলিথিন জব্দ করা হয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধি লঙ্ঘনের দায়ে একটি যানবাহন থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় ও একটি হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদফতর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা, শব্দদূষণ নিয়ন্ত্রণ ও নিষিদ্ধ পলিথিন প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলমান থাকবে।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম