বাহিনীর সীমাবদ্ধতা সদস্যের দায়িত্ব না পালনের অজুহাত হতে পারে না: ডিসি বিপ্লব

আমানুর রহমান রনি
১২ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:৩৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:৩৯

বাহিনীর বিভিন্ন বিষয় সীমাবদ্ধতা রয়েছে তবে তা পুলিশ সদস্যের দায়িত্ব না পালনের অজুহাত হতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএবিপ্লব কুমার সরকারমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার।
পুলিশ বাহিনীর সর্বোচ্চ পুরস্কার বিপিএম ও পিপিএম পাওয়া পুলিশের এই কর্মকর্তা বৃহস্পতিবার বাংলা ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাতকারে এ মন্তব্য করেন। দীর্ঘ সাক্ষাতকারে তিনি এ বাহিনীর বিভিন্ন সমস্যা, সংকট, জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ে বিভিন্ন প্রশ্নের খোলামেলা জবাব দিয়েছেন।
বাংলা ট্রিবিউন: গত কয়েকদিনের ব্যবধানে ডিএমপিতে পুলিশের বিরুদ্ধে মানুষকে হয়রানি করার এমনকি হত্যার অভিযোগও উঠেছে, পুলিশের হঠাৎ এমন আচরণের কী কারণ হতে পারে?
বিপ্লব কুমার সরকার: ঘটনা যেমন ঘটছে তেমনি দ্রুত ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। অভিযোগের সঙ্গে সঙ্গে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় তদন্ত করা হয়েছে তদন্তের রিপোর্ট অনুযায়ী তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার এলাকায় যেসব ঘটনা ঘটছে সেগুলোর বিষয়েও একই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। কারও ব্যক্তিগত দায় পুলিশ নেবে না।
বাংলা ট্রিবিউন: পুলিশ একটি শৃঙ্খল বাহিনী, তার সদস্যদের এমন আচরণ হওয়ার কারণ কী?

বিপ্লব কুমার সরকার: আমাদের পুলিশ বাহিনী অনেক বড় একটি বাহিনী। এখানে অনেক সদস্য কাজ করেন। তার মধ্যে দুই-একজনের আচরণে কেউ কষ্ট পেতে পারে তবে তা খুবই কম। যারা এমন আচরণ করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যাদের পেশাদারিত্বে ঘাটতি রয়েছে তাদের বিরুদ্ধে এমন অভিযোগ আসছে। তাদের দিয়ে পুরো পুলিশ বাহিনীকে নিরূপন করা যাবে না।

বাংলা ট্রিবিউন: পুলিশের আচরণ ও সেবার মান উন্নতি করার ক্ষেত্রে বাহিনীর কী নির্দেশনা আছে?

বিপ্লব কুমার সরকার: প্রতিটি পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। আমার সবাই সেই নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারলেই কোনও অভিযোগ থাকার কথা না।

বাংলা ট্রিবিউন: কোনও কোনও সদস্যের অভিযোগ- পুলিশ বাহিনীর সদস্যদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়, আবাসন, গাড়িসহ বিভিন্ন সংকট রয়েছে, এত সংকটের মধ্যে কি ভালো সেবা দেওয়া সম্ভব?

বিপ্লব কুমার সরকার: হ্যা, আমাদের পুলিশ বাহিনীর জনবল, আবাসন, গাড়িসহ বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। তবে তা দায়িত্ব না পালনের অজুহাত হতে পারে না। এসব সীমাবদ্ধতা আগেও ছিল, হয়তো একদিনে এসব আমরা কাটিয়ে উঠতে পারব না। তারপরও আমাদের নাগরিকদের ভালো সেবা দিতে হবে। আমাদের কাজ মানুষকে সেবা দেওয়া, প্রতিটি মানুষকে নিরাপত্তা দেওয়া। আমরা সকল সীমাবদ্ধতা জেনেই বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দিয়েছি। প্রতিটি সদস্যকে মনে রাখতে হবে, কারো সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না।

বিপ্লব কুমার সরকার

বাংলা ট্রিবিউন: ঢাকা মহানগরীতে প্রতিদিনই ছিনতাই, চাঁদাবাজী, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধ বাড়ছেই। এর কারণ কী?

বিপ্লব কুমার সরকার: অপরাধ কিন্তু বাড়ছে না। আমাদের হিসাবে অপরাধ কমে আসছে। বিচ্ছিন্নভাবে কিছু ঘটলেও তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রহস্য উদঘাটন করা হচ্ছে। সকল অপরাধের সূচক নিচের দিকে।

বাংলা ট্রিবিউন: রাজধানীতে জঙ্গিদের তৎপরতা দেখা যায়। আপনার এলাকা লালমাটিয়াতেও জঙ্গি হামলার শিকার হয়েছিল দুজন প্রকাশক। রাজধানীতে জঙ্গি তৎপরতার বিষয় পুলিশের কী কী প্রতিরোধ ব্যবস্থা রয়েছে?

বিপ্লব কুমার সরকার: দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমি মনে করি রাজধানী অত্যন্ত নিরাপদ। রাজধানীর প্রতিটি প্রবেশ মুখ ও পয়েন্টে পুলিশের কড়া পাহারা রয়েছে। এত নিরাপত্তার মধ্যে জঙ্গি তৎপরতা চালানো সম্ভব না।

বাংলা ট্রিবিউন: সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্কের আরও উন্নতি করার বিষয়ে কী কী উদ্যোগ নেওয়া যেতে পারে?

বিপ্লব কুমার সরকার: আমি আগেও বলেছি, পেশাদারিত্বের সঙ্গে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। তাহলেই মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব কমে আসবে। সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। আমরা সেবা করার জন্যই এই পেশায় আসছি। নিজেকে একটি পেশাদার বাহিনীর সদস্য ভাবলেই হবে।

বাংলা ট্রিবিউন: আপনাকে ধন্যবাদ।

বিপ্লব কুমার সরকার: আপনাকেও ধন্যবাদ।

/এএইচ/

/আপ-এএ/

সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
সাক্ষাৎকারে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানমধ্যপ্রাচ্যের সংকট না কাটলে রফতানি ঘুরে দাঁড়ানো অনিশ্চিত
আমার আত্মার বয়স হাজার কোটি বছর: সূচনা শেলী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম