শাহনাজ রহমতুল্লাহ'র মৃত্যু গানের জগতের জন্য বড় ক্ষতি: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৯, ১২:৩৪আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১২:৪৭

শহনাজ রহমতুল্লাহ বরেণ্য কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ মৃত্যু গানের জগতের জন্য বড় ধরনের ক্ষতি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বাংলাদেশের গানের জগতে কিংবদন্তিতুল্য একটি নাম শাহনাজ রহমতুল্লাহ।’

রবিবার (২৪ মার্চ) বিএনপির দফতর থেকে পাঠানো এক শোকবার্তায় তিনি এসব কথা বলেন। কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ শনিবার (২৩ মার্চ) রাতে বারিধারার নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে... রাজিউন)।

বিএনপির মহাসচিব বলেন, ‘তার গাওয়া দেশাত্মবোধক গান আমাদের সমাজ ও সংস্কৃতিতে এক তাৎপর্যময় মাত্রা যোগ করেছে। তার গাওয়া ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানটি  জিয়াউর রহমানকে এত গভীরভাবে উদ্বুদ্ধ করেছিল যে,তিনি এই গানটিকে বিএনপির দলীয় সংগীত হিসেবে মনোনীত করেন।’

শাহনাজ রহমতুল্লাহ কণ্ঠে গাওয়া যুগজয়ী গানগুলো আগত প্রজন্মকে সমানভাবে অনুপ্রাণিত করবে বলে মন করছেন মির্জা ফখরল। তিনি আরও বলেন, তার মৃত্যু সংগীত ও সংস্কৃতির ভুবনে এক গভীর শুন্যতা সৃষ্টি করলো।

শাহনাজ রহমতুল্লাহ মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক