ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২০, ১১:৪৭আপডেট : ১৪ জুন ২০২০, ১১:৪৮

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। 

রবিবার (১৪ জুন) গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ধর্ম প্রতিমন্ত্রী শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ২০১৯ সালের ৭ জানুয়ারি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব লাভ করেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যস্ততার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ মে তার নির্বাচনি এলাকার (টুঙ্গীপাড়া-কোটালীপাড়া) উন্নয়নে প্রতিনিধির দায়িত্ব দেন ধর্ম প্রতিমন্ত্রীকে।

ধর্ম প্রতিমন্ত্রী ১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার মধুমতী নদীর তীরবর্তী কেকানিয়া গ্রামের এক সম্ভ্রান্ত ধার্মিক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ মতিউর রহমান এবং মা মোসাম্মৎ রাবেয়া খাতুন।

আরও পড়ুন:

‘আমরা হারিয়েছি বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিককে’

‘প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে শেখ আব্দুল্লাহর জানাজা ও দাফনের সিদ্ধান্ত’

শেখ আব্দুল্লাহর মৃত্যুতে আ.লীগ নেতাদের শোক

ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহর মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

শেখ আব্দুল্লাহর মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

শেখ আব্দুল্লাহর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

শেখ আব্দুল্লাহর মৃত্যুতে বিমান প্রতিমন্ত্রীর শোক

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম