করোনায় বিচারকের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২০, ০২:৫৩আপডেট : ২৫ জুন ২০২০, ০২:৫৪

ফেরদৌস আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফেরদৌস আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বুধবার (২৪ জুন) প্রধান বিচারপতি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় প্রধান বিচারপতি বলেন, ফেরদৌস আহমেদ ভার্চুয়াল পদ্ধতিতে আদালতে বিচারকার্য পরিচালনা এবং দায়িত্ব পালনের সময় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছিলেন। তিনি করোনাকালীন সময়েও জনগণের সাংবিধানিক অধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরন্তর কাজ করে গিয়েছেন।
এদিকে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি (ভারপ্রাপ্ত) বেগম ফায়জুননেছা ও মহাসচিব বিকাশ কুমার সাহা এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
ফেরদৌস আহমেদের নামাজে জানাজা বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় জামালপুর জেলা শহরে অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম