শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর স্ত্রী লিলি চৌধুরী আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২১, ২২:৪৫আপডেট : ০১ মার্চ ২০২১, ২২:৪৫

শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর স্ত্রী ও প্রয়াত মিশুক মুনীরের মা বিশিষ্ট নাট্যাভিনেত্রী লিলি চৌধুরী মৃতুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।  সোমবার (১ মার্চ) বিকাল সাড়ে ৫টায় বনানীর বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

লিলি চৌধুরীর ছেলে আসিফ মুনীর নিজের ফেসবুক পেইজে মায়ের মৃত্যু নিয়ে লেখেন, ‘মাকে ধরে রাখতে পারলাম না আমরা। লিলি চৌধুরী।১৯২৮-২০২১।’

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টা পর্যন্ত আত্মীয়-স্বজনদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ বনানীর বাসভবনে রাখা হবে। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লিলি চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। বাদ জোহর বনানী কবরস্থানে জানাজা শেষে তার মা ও ছেলের কবরের পাশে তাকে দাফন করা হবে।

/ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম