মওদুদ আহমদের মৃত্যুতে বিরোধী দলীয় নেতার শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২১, ২২:৫৩আপডেট : ১৬ মার্চ ২০২১, ২২:৫৩

সাবেক প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি এবং বিএনপির স্হায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের  মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি।

মঙ্গলবার (১৬ মার্চ) শোকবার্তায় বিরোধী দলীয় নেতা বলেন, ‘মওদুদ আহমদ দেশের এক বর্ণাঢ্য রাজনীতিবিদ। জাতীয় পার্টির সরকারের সময় তিনি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।’

বিরোধী দলীয় নেতা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে মঙ্গলবার (১৬ মার্চ) সাড়ে সন্ধ্যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মওদুদ আহমদ  ইন্তেকাল করেন।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম