রুহুল আলম চৌধুরীর দাফন সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২১, ২০:৩৬আপডেট : ২০ মার্চ ২০২১, ২০:৩৬

বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) রুহুল আলম চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মার্চ) আছরের নামাজের পর বনানী সামরিক করবস্থানের পাশের মাঠে জানাজা হয়।

জানাজার শেষে দলের ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএনপি’র পক্ষ থেকে মরহুমের কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। জানাজায় অংশগ্রহণ করেন, আলতাফ হোসেন চৌধুরী, জয়নাল আবেদিন, সামছুর রহমান শিমুল বিশ্বাস, শায়রুল কবির খান, হাসান বিন শফিক সোহাগ ও রুহুল আলমের একমাত্র মেয়ের জামাতা এ কে এম মহিউদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত, শনিবার (২০ মার্চ) সকাল ১১টা ১৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রুহুল আলম চৌধুরীর মৃত্যু হয়।

রুহুল আলম চৌধুরীর দাফন সম্পন্ন রুহুল আলম চৌধুরী বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন ফরিদপুর বিভাগীয় কমিটির আহ্বায়ক ছিলেন। স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

/এসটিএস/এনএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম