আসলামুল হকের মৃত্যুতে মন্ত্রী-এমপিদের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২১, ১৫:০০আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১৫:০০

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের আকস্মিক মৃত্যুতে মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন। রবিবার (৪ এপ্রিল) রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান।

আসলামুল হকের মৃত্যুতে পৃথক শোকবাণীতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক; আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম; নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

তারা মরহুমের বিদেহী আত্মার  মাগফিরাত  কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া, জাতীয় সংসদের হুইপ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন এক শোক বিবৃতিতে ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা আসলামুল হকের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। বিবৃতিতে তিনি বলেন, ‘২০০১-২০০৬ পর্যন্ত জামায়াত-বিএনপির দুঃশাসন এবং ১/১১ পরবর্তী সুস্থ গণতান্ত্রিক সংগ্রামে আসলামুল হক আপসহীন বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তার এই অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।’

/ইউআই/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম