করোনায় মারা গেছেন শিল্পপতি মাহমুদ আলী রাতুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২১, ০১:৩৭আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ০২:১৯

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও রাজনৈতিক মাহমুদ আলী রাতুল ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ১১টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। তার ব্যক্তিগত সহকারী আলী হায়দার জিসান এ তথ্য নিশ্চিত করেন।

মরহুমের জানাজার নামাজ আগামীকাল ১৬ই এপ্রিল বাদ জুমা চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ্ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

এর আগে মার্চের শেষ সপ্তাহে চট্টগ্রাম অবস্থানকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। নমুনা পরীক্ষায় গত ৩০ মার্চ তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় তিনি চিকিৎসা নিচ্ছিলেন। গত ২ এপ্রিল বাসায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়। ওইদিনই তাকে হসপিটালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

মাহমুদ আলী রাতুল নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি। এর আগে হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতির পদে ছিলেন তিনি। রাতুল চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান জেএমএস গ্রুপের মালিক।

মাহমুদ আলী রাতুল তার নিজ উপজেলা হাতিয়ায় অসংখ্য স্কুল, কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠান করেছেন। মহান মুক্তিযুদ্ধে শহীদ মোস্তফা আলী দুলালের ছোট ভাই তিনি। মৃত্যুকাল তার বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হাতিয়াবাসী তাকে ‘দ্বীপ মাহাথির’ নামেও ডাকতেন।

/এসএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক