করোনায় আক্রান্ত হয়ে লেখক ও রাজনীতিক ফিরোজ আহমেদের মা রাজিয়া বেগম মারা গেছেন। শনিবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় রাজধানীর হাই কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
রাজিয়া বেগমের ইন্তেকালে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফাসহ অনেকে শোক প্রকাশ করেন।
ছাত্র ফেডারেশনের নেতা সৈকত আরিফ জানান, আজ বাদ মাগরিব উত্তরার বাসার সামনে রাজিয়া বেগমের জানাজা শেষে বরগুনায় নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফনের উদ্দেশ্য রওনা হবে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল এক শোকবার্তায় বলেন, ফিরোজ আহমেদের মায়ের মৃত্যুতে আমরা চরমভাবে শোকাহত। ফিরোজ আহমেদসহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।









