করোনায় সংক্রমিত হয়ে পিআইবির সদস্য কামরুন নাহারের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২১, ১২:৩৩আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১২:৩৩

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সদস্য সহকারী অধ্যাপক কামরুন নাহার মারা গেছেন। আজ সোমবার (৯ আগস্ট) সকালে চিকিৎসকরা মুত্যুর বিষয়টি তার পরিবারের সদস্যদের জানান। তার বয়স হয়েছিল মাত্র ৪১ বছর।

কামরুন নাহারের স্বামী অবজারভার পত্রিকার স্পোর্টস এডিটর মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, কামরুন নাহারের গত ১ আগস্ট করোনা ধরা পড়ে। দুদিনের মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় ৩ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার সকালে আমাদের ছেড়ে চলে গেলেন। ‘

মশিউর রহমান জানান, কামরুন নাহারকে নরসিংদিতে তার মায়ের কবরের পাশে শায়িত করা হবে।

বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে কর্মরত ছিলেন কামরুন নাহার। তার ছাত্র বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী তাইমুর হাসান শুভ জানান, রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  করোনা আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট শুরু হলে গত ৩ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে ভেন্টিলেশন দিয়ে রাখা হয়েছিল।

তার স্বামী সাংবাদিক মশিউর রহমান নিজেও করোনা আক্রান্ত বলে জানান শুভ।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম