বাংলা ট্রিবিউনের সাংবাদিক সবুজের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত

কুষ্টিয়া প্রতিনিধি
১০ আগস্ট ২০২১, ১৬:০৫আপডেট : ১০ আগস্ট ২০২১, ১৬:০৫

বাংলা ট্রিবিউনের কুষ্টিয়া প্রতিনিধি কুদরতে খোদা সবুজের মা মমতাজ বেগমের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১০আগস্ট) দিনভর কোরআন খতম, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। 

দুপুরে মিরপুর উপজেলার ধুবইল ইউপির গোবিন্দগুনিয়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মরহুমের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ করা হয়। দোয়া পরিচালনা করেন দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি মাওলানা সিহাবুল হক। এ সময় উপস্থিত ছিলেন দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার অধ্যক্ষ জামসেদ উদ্দিন সোয়াইব, ক্বারী মাওলানা মোহাম্মদ শরিফুল ইসলাম প্রমুখ।

দোয়া অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, মরহুমা মমতাজ বেগম ২০১৭ সালের ১০ আগস্ট হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন। তিনি কুষ্টিয়ার মিরপুর পৌরসভার সুলতানপুর মহল্লার অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা মো. শফিউল্লাহ শেখের স্ত্রী। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম