কাজের মধ্যদিয়ে ভাস্বর হয়ে থাকবেন সেলিম আল দীন

জাবি প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৬, ১৭:৫৬আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৮:০৬

সেলিম আল দীনের ৮ম মহাপ্রয়াণ দিবস (১)বাংলা নাটকের প্রবাদপুরুষ অধ্যাপক ড. সেলিম আল দীনের ৮ম মহাপ্রয়াণ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকাল ১০ টায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে একটি স্মরণ শোভাযাত্রা সেলিম আল দীনের সমাধিস্থলে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, শারীরিক উপস্থিতি না থাকলেও সেলিম আল দীন তার কাজের মধ্যদিয়ে আমাদের মাঝে বিরাজ করছেন। তিনি তার কালজয়ী নাট্যকর্ম রেখে গেছেন। এ কারণে তিনি সবার মাঝে ভাস্বর হয়ে থাকবেন।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, সেলিম আল দীনের সহধর্মিনী বেগমজাদী মেহেরুন্নেসা, নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের কর্মীগণ।

সেলিম আল দীনের ৮ম মহাপ্রয়াণ দিবস (২)

শোভাযাত্রা শেষে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ও রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন, বাংলাদেশ গ্রামথিয়েটার, ঢাকা থিয়েটার, সেলিম আল দীন ফাউন্ডেশন, তালুকনগর থিয়েটার, স্বপ্নদল ঢাকা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাহাঙ্গীরনগর থিয়েটার, পুতুল নাট্য গবেষণা কেন্দ্র, ছাত্র-শিক্ষক কেন্দ্র, নাটক সংসদ, কলমা থিয়েটার, শহীদ টিটু থিয়েটারসহ অন্যান্য সংগঠন সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে।

/এনএস/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম