করোনায় মারা গেলেন চিত্রশিল্পী মাহমুদুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২২, ০৮:৪০আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০৮:৪০

চিত্রশিল্পী প্রফেসর মাহমুদুল হক আর নেই। মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। করোনায় আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

মাহমুদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকালটি অব ফাইন আর্টসের সাবেক অধ্যাপক এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক মোস্তাফিজুল হক তার ছোট ভাই।

বুধবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে মরহুমকে শেষ শ্রদ্ধা নিবেদন শেষে বৃহস্পতিবার বাদ জোহর তাকে বাগেরহাট রামপালে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে পৈতৃক গোরস্থানে তাকে দাফন করা হবে।

/এসএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম