সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে এডিটরস গিল্ড'র শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫৩আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৩:২৭
জ্যেষ্ঠ সাংবাদিক, কলামিস্ট ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে এডিটরস গিল্ড বাংলাদেশ। শনিবার (৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়। 
 
এদিন বিকাল ৪টা ৮ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৮ বছর।
পীর হাবিবুর রহমান
 
এডিটরস গিল্ড বাংলাদেশ মনে করে, দেশ একজন খ্যাতিমান সাংবাদিককে হারালো। পীর হাবিবুর রহমানের মৃত্যু দেশের গণমাধ্যম জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও গণতন্ত্রের স্বপক্ষে তার সাহসী লেখনি অনুপ্রাণিত করবে আগামী প্রজন্মকে। 
 
এডিটরস গিল্ড বাংলাদেশ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে।
 
/এসও/এফএ/
সম্পর্কিত
কোটা আন্দোলন: বিভাজন থেকে বিরত থাকার আহ্বান এডিটরস গিল্ডের
সাংবাদিকতা নিয়ে পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতির প্রতিবাদ এডিটরস গিল্ডের  
এডিটরস গিল্ডের গোলটেবিল বৈঠকে বক্তারাবাজেটে ব্যাংকিং খাতের ‘রোগ’ সারানোর উদ্যোগ নেই
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি