আমিরাতের প্রেসিডেন্টের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২২, ১৮:৫৮আপডেট : ১৩ মে ২০২২, ১৯:৪৭

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং থেকে এই শোক বার্তা পাঠানো হয়।

শুক্রবার মারা যান আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। ৭৩ বছর বয়সী প্রেসিডেন্টের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ডব্লিউএএম।

এক টুইট বার্তায় সংবাদমাধ্যমটি জানায়, প্রেসিডেন্ট কার্যালয় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আগামী ৪০ দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি তিন দিন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সংবিধান অনুযায়ী আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন না আয়োজন করা পর্যন্ত তিনিই এই পদে থাকবেন বলে জানা গেছে।

শেখ খলিফা বিন জায়েদ তার বাবা প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের উত্তরসূরি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন তিনি। ২০০৪ সালে আমিরাতের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পান। ২০১৪ সালে স্ট্রোক করার পর জনসমক্ষে খুবই কম দেখা গেছে তাকে। প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদের মৃত্যুতে শোক নেমে এসেছে দেশটিতে।

/ইএইচএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী