জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া মারা গেছেন। প্রায় ৯ মাস ধরে দেশের বাইরে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। শুক্রবার দিবাগত রাত (২৩ জুলাই) আনুমানিক ২টায় (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই রাজনীতিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রাজনৈতিক অঙ্গনে।
স্পিকারের শোক
সহকর্মীকে হারিয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সংসদ উপনেতার শোক
গভীর শোক ও দুঃখ প্রকাশ করে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি ফজলে রাব্বী মিয়ার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আমির হোসেন আমুর শোক
অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় আমির হোসেন আমু বলেন, গণতান্ত্রিক সংসদীয় ধারার রাজনীতির বিকাশে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। এই মৃত্যু জাতীয় জীবনে এক অপূরণীয় ক্ষতি।
তথ্যমন্ত্রীর শোক
গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ফজলে রাব্বী মিয়া গাইবান্ধা-৫ আসন থেকে সাতবার নির্বাচিত এমপি, আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। তিনি দ্বিতীয় মেয়াদে জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করছিলেন। মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠকের মৃত্যু এক বর্ণাঢ্য কর্মময় রাজনীতিকের শিক্ষণীয় জীবনাবসান।
তিনি বলেন, ‘আমরা সকলে তার আত্মার শান্তি ও পরিবারের শোক সহ্যশক্তির জন্য প্রার্থনা করি।’
আইনমন্ত্রীর শোক
গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এক শোকবার্তায় আইনমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এলজিআরডি মন্ত্রীর শোক
ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। শনিবার (২৩ জুলাই) সকালে এক শোকবার্তায় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গাইবান্ধা-৫ আসন হতে সাত বারের সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে দেশের পরিচ্ছন্ন রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হলো। দেশের জন্য তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক
গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি এক শোকবার্তায় বলেছেন, মো. ফজলে রাব্বী মিয়া একজন আদর্শবান রাজনীতিক এবং অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ছিলেন। তিনি আজীবন গণমানুষের অধিকার আদায়ে রাজনীতি করেছেন। তিনি দক্ষতা ও নিষ্ঠার সাথে জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একজন অগ্রসৈনিক ছিলেন।
মন্ত্রী বলেন, মো. ফজলে রাব্বী মিয়া-র মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে জাতীয় সংসদ হারালো এক নিষ্ঠাবান অভিভাবক আর জাতি হারালো একজন নিবেদিত প্রাণ অভিজ্ঞ রাজনীতিককে।
মহান মুক্তিযুদ্ধসহ দেশের রাজনীতিতে এবং সংসদীয় গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে তিনি দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলেও উল্লেখ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।
শিক্ষামন্ত্রীর শোক
গভীর শোক প্রকাশ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক শোকবার্তায় বলেছেন, ফজলে রাব্বী মিয়া ছিলেন গণমানুষের নেতা, নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ এবং একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান। তার মতো পরিশীলিত রাজনীতিবিদের মৃত্যু এ দেশের রাজনীতিতে গভীর শূন্যতার সৃষ্টি করলো।
সংসদীয় ধারার রাজনীতিতে তিনি অনবদ্য অবদান রেখে গেছেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী আরও বলেন, সংসদ পরিচালনায় মরহুম ফজলে রাব্বী মিয়ার দক্ষতা ও অভিজ্ঞতা এবং সংসদীয় গণতন্ত্রের চর্চা ও বিকাশে তার অনবদ্য অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
মন্ত্রী মরহুম ফজলে রাব্বী মিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক
ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় মন্ত্রী বলেন, ফজলে রাব্বী মিয়ার মতো পরিশীলিত রাজনীতিবিদের মৃত্যু এ দেশের রাজনীতিতে গভীর শূন্যতা তৈরি করলো। সংসদীয় ধারার রাজনীতিতে তিনি অনবদ্য অবদান রেখে গেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় তার একনিষ্ঠ ভূমিকার কারণে তিনি দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন।
পরিবেশমন্ত্রীর শোক
রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি এক শোকবার্তায় পরিবেশমন্ত্রী বলেন, ফজলে রাব্বী মিয়া ছিলেন গণমানুষের নেতা, নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ এবং একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান। তার মতো পরিশীলিত রাজনীতিবিদের মৃত্যু এ দেশের রাজনীতিতে শূন্যতার সৃষ্টি করলো। সংসদীয় ধারার রাজনীতিতে তিনি অনবদ্য অবদান রেখে গেছেন। সংসদ পরিচালনায় মরহুম ফজলে রাব্বী মিয়ার দক্ষতা ও অভিজ্ঞতা এবং সংসদীয় গণতন্ত্রের চর্চা ও বিকাশে তার অনবদ্য অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
মন্ত্রী মরহুম ফজলে রাব্বী মিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর শোক
গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এক শোক বার্তায় বলেছেন, জাতীয় সংসদের আমাদের দীর্ঘদিনের সহকর্মী এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া আর আমাদের মাঝে নেই। তার মৃত্যুতে আমরা একজন মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও দক্ষ পার্লামেন্টারিয়ানকে হারালাম। তৃণমূলে তুমুল জনপ্রিয় এই নেতা গাইবান্ধা-৫ আসন থেকে সাত বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। অভিজ্ঞ এই রাজনীতিবিদের অভাব কখনো পূরণ হবে না।
তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
আইসিটি প্রতিমন্ত্রীর শোক
শোক ও দুঃখ প্রকাশ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ফজলে রাব্বী মিয়া ছিলেন গণমানুষের নেতা, নিবেদিত প্রাণ রাজনীতিবিদ ও বিজ্ঞ পার্লামেন্টারিয়ান। সংসদ পরিচালনায় মরহুম ফজলে রাব্বী মিয়ার দক্ষতা ও অভিজ্ঞতা এবং সংসদীয় গণতন্ত্রের চর্চা ও বিকাশে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে সবসময় স্মরণ করবে।
প্রতিমন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
পর্যটন প্রতিমন্ত্রীর শোক
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শ্রম প্রতিমন্ত্রীর শোক
এক শোক বার্তায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, ফজলে রাব্বী মিয়া গণমানুষের নেতা ছিলেন। মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের মৃত্যুতে দেশ একজন নিখাদ, নিবেদিত প্রাণ রাজনীতিবিদ, বিজ্ঞ পার্লামেন্টারিয়ান এবং আইনজ্ঞকে হারালো। তাকে হারানো বাংলাদেশের রাজনীতির জন্য একটি অপূরণীয় ক্ষতি।
প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক
ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, ফজলে রাব্বী মিয়া ছিলেন অত্যন্ত পরিচ্ছন্ন ও পরিশীলিত রাজনীতিবিদ। তার মৃত্যু এ দেশের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি। সংসদ পরিচালনায় মরহুম ফজলে রাব্বী মিয়ার দক্ষতা ও অভিজ্ঞতা এবং সংসদীয় গণতন্ত্রের চর্চা ও বিকাশে তার অনবদ্য অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে সবসময় স্মরণ করবে।
প্রতিমন্ত্রী মরহুম ফজলে রাব্বী মিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ডিএনসিসি মেয়রের শোক
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া'র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
এক শোকবার্তায় ডিএনসিসি মেয়র বলেন, 'সজ্জন এই মানুষটি অত্যন্ত দক্ষতার সাথে আমৃত্যু নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গিয়েছেন।'
তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি সাধন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘একজন জনপ্রতিনিধি ও ডেপুটি স্পিকার হিসেবে তিনি যে কর্মের সাক্ষর রেখে গিয়েছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে।’ এ সময় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
আইজিপির শোক
ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
শোক বার্তায় আইজিপি বলেন, ফজলে রাব্বী মিয়া একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ছিলেন। তিনি জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে ছাত্রজীবন থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের সাথে যুক্ত ছিলেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
এ সময় আইজিপি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।









