হামলায় আহত বিএনপির সাবেক এমপি শাহজাহান মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২২, ১৩:৩৯আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১৩:৩৯

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সাবেক সাংসদ পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান খান মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

সোমবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। এদিন দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল কবির খান বলেন, ‘গত ৫ নভেম্বর বরিশাল গণসমাবেশ যোগদানের সময় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় আহত হন মো. শাহজাহান খান। বিগত কদিন ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এ অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।’

শাহাজাহান খানের মৃত্যুর খবর শুনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ হাসপাতালে যান।

শায়রুল কবির খান জানান, মরহুমের প্রথম জানাজা বাদ জহুর পল্টন বিএনপির অফিসে, দ্বিতীয় জানাজা পটুয়াখালী জেলা বিএনপি অফিস কার্যালয় আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায়, তৃতীয় জানাজা সকাল ১১টায় দশমিনা উপজেলায়, চতুর্থ জানাজা বাদ জহুর গলাচিপা উপজেলায়, পঞ্চম জানাজা বিকাল ৩টায় নিজ ইউনিয়ন চিকনিকান্দীতে অনুষ্ঠিত হবে। তারপর বাদ আছর নিজ বাবা মায়ের কবরের পাশে পারিবারিক কবরস্থান দক্ষিণ সুতাবাড়িয়া গ্রামে দাফন করা হবে।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের