বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) সদ্য সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও দেশ বরেণ্য স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।
আইইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন শীবলু এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন শীবলু বলেন, ‘স্থপতি মোবাশ্বের হোসেন ছিলেন বাংলাদেশ স্থাপত্য শিল্পের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ছিলেন দেশ ও মানুষের জন্য নিবেদিত প্রাণ। আইইবির সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল। তিনি ছিলেন দেশের গর্বিত সন্তান ও একজন বীর মুক্তিযোদ্ধা। নাগরিক অধিকার আদায় ও পরিবেশ আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে সোচ্চার ছিলেন তিনি।’
আইইবি’র সাধারণ সম্পাদক বলেন, ‘সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নেও স্থপতি মোবাশ্বের হোসেন অসামান্য অবদান রেখেছেন। তিনি সমজের যেকোনও অনিয়মে সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন প্রতিভাদীপ্ত স্থপতি ও অসাধারণ দেশপ্রেমিক হারালো।’
উল্লেখ্য, আগারগাঁও স্থাপত্য ইনস্টিটিউট প্রাঙ্গণে স্থপতি মোবাশ্বের হোসেনের কফিনে প্রকৌশলী মো. নূরুল হুদা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।









