বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি এমরান হোসাইন শেখের বাবার ইন্তেকাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২৩, ১৫:৩৩আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৫:৫৩

বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সদস্য এমরান হোসাইন শেখের বাবা গোলাম মোস্তফা শেখ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৪ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে বাগেরহাটে নিজ বাসভবনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

বাদ জোহর নামাজে জানাজা শেষে তাকে বাড়ির পাশে দাফন করা হয়েছে। 

গোলাম মোস্তফা শেখের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলা ট্রিবিউনের সম্পাদক গীতিকবি জুলফিকার রাসেল। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সাংবাদিক এমরান হোসাইন শেখের বাবার মৃত্যুতে আরএফইডি গভীর শোক প্রকাশ করছে এবং একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। এছাড়াও ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনও শোক জানিয়েছে।

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের