ব্যারিস্টার নাজমুল হুদার প্রথম জানাজা সম্পন্ন, দাফন দোহারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৫

সাবেক বিএনপি নেতা ও যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ধানমন্ডির বাইতুল আমান মসজিদে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর লাশবাহী অ্যাম্বুলেন্সে করে নাজমুল হুদার কর্মস্থল বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, সেখানে বেলা সাড়ে ১২টায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জানাজা শেষে এই রাজনীবিদের লাশ তার জন্মস্থান ঢাকার দোহারে নিয়ে যাওয়া হবে। সেখানে পর্যায়ক্রমে জয়পাড়া স্কুল মাঠে বাদ যোহর এবং পদ্মা কলেজ মাঠে বাদ আসর জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে ব্যারিস্টার নাজমুল হুদাকে সমাহিত করা হবে। 

ব্যারিস্টার নাজমুল হুদা রবিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরেই নানান রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ব্যারিস্টার সিগমা হুদা এবং দুই কন্যা অন্তরা হুদা সামিলা ও শ্রাবন্তী হুদা আমিনাকে রেখে গেছেন।

প্রসঙ্গত, নাজমুল হুদা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি হন তথ্যমন্ত্রী। ২০০১ সালে বিএনপি আবার ক্ষমতায় এলে যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পান তিনি। ২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একাধিক মামলা হয়।

২০১২ সালের ৬ জুন বিএনপি থেকে পদত্যাগ করেন নাজমুল হুদা। সে বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। ২০১৫ সালে তৃণমূল বিএনপি নামে নতুন একটি দল গঠন করেন। চলতি মাসে দলটিকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম