একুশে পদকপ্রাপ্ত ভাস্কর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষক শামীম শিকদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২১ মার্চ) রাতে এক বার্তায় এ শোক জানান তিনি।
এর আগে এদিন বিকাল সাড়ে ৪টায় রাজধানীর ইউনাইটেড হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামীম শিকদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
আরও পড়ুন:
ভাস্কর শামীম শিকদার মারা গেছেন









