শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মায়ের কুলখানি শুক্রবার

বাংলা টিবিউন রিপোর্ট
১০ মে ২০২৩, ১৪:২৩আপডেট : ১০ মে ২০২৩, ১৪:২৩

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদের কুলখানি শুক্রবার (১২ মে)। ওইদিন বিকাল ৫টায় কলাবাগান ক্রীড়াচক্র মাঠে মরহুমার কুলখানি অনুষ্ঠিত হবে। বুধবার (১০ মে) শিক্ষামন্ত্রীর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

দফতর থেকে জানানো হয়, ছাত্রলীগের প্রথম কাউন্সিল নির্বাচিত সাধারণ সম্পাদক মরহুম এম এ ওয়াদুদের সহধর্মিণী এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বিশিষ্ট শল্য চিকিৎসক ডা. জাওয়াদুর রহিম ওয়াদুদের মা অবসরপ্রাপ্ত শিক্ষিকা রহিমা ওয়াদুদ গত ৬ মে ঢাকার কলাবাগানে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। ৭ মে তাকে বনানী কবরস্থানে তার স্বামীর কবরে সমাহিত করা হয়।

মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা। এছাড়া পেশাজীবী, শিক্ষা, পরিবারের সদস্যসহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা সমাবেদনা জানান।

কুলখানি উপলক্ষে দোয়া মাহফিলে উপস্থিত হয়ে রহিমা ওয়াদুদের বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে আত্মীয়, পরিজন, প্রতিবেশী, সহকর্মী, শুভানুধ্যায়ীদের অনুরোধ জানানো হয়েছে।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
অসুস্থ স্বামীর পাশে থাকতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম