আদর্শের প্রশ্নে আপস করেননি আব্দুর রউফ চৌধুরী: নৌপরিবহন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৩, ১৫:৪৯আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১৫:৪৯

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মরহুম আব্দুর রউফ চৌধুরী একজন সত্যবাদী, সাহসী ও আদর্শবাদী মানুষ ছিলেন। আদর্শের প্রশ্নে কখনও আপস করেননি। তিনি যে আদর্শের বীজ রোপণ করে গেছেন সেটা সত্য ও সুন্দরের পথ।

শনিবার (২১ অক্টোবর) মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক, বৃহত্তর দিনাজপুরের ছাত্রলীগের প্রতিষ্ঠাতা, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুর রৌফ চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আব্দুর রৌফ চৌধুরী মিলনায়তনে এ আয়োজন করে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘তিনি যে আদর্শের বীজ রোপণ করে গেছেন সেই আদর্শের ভিত্তিতেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই আদর্শের ভিত্তিতেই বাংলাদেশ পৃথিবীর কাছে জাতিসত্তা হিসেবে পরিচয় পেয়েছে। তিনি আমাদের যে সত্য ও সুন্দরের পথ দেখিয়েছেন আমরা সে পথ ধরে হাঁটছি। সেই পথ ধরে বাংলাদেশ আজ বিশ্বের কাছে বিস্ময় হয়ে উঠেছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘যত বড় টাকাওয়ালা হোক না কেন, আওয়ামী লীগ করতে হলে আদর্শের ভিত্তিতে চলতে হবে। যে দেশকে জিয়াউর রহমান জটিল বাংলাদেশে পরিণত করেছিল, সেই দেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্য ও সুন্দরের পথে এগিয়ে নিয়ে চলছেন।’

বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে ছিলেন– জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুল হক, আবুল কালাম আজাদ, কামরুল হুদা হেলাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রায়হান কবির সোহাগ প্রমুখ।

প্রতিমন্ত্রী এর আগে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তার আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন।

/এসআই/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের