হৃদরোগে ইউনাইটেড গ্রুপের পরিচালক নাসিরুদ্দিন রশিদের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২৩, ২১:৩১আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ২১:৩১

ইউনাইটেড গ্রুপের পরিচালক নাসিরুদ্দিন আক্তার রশিদ মারা গেছেন (ইন্না…রাজেউন)। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যু নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মরহুমের নামাজে জানাজা রবিবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় ইউনাইটেড গ্রুপের হেড অফিসের মাঠে অনুষ্ঠিত হবে। এরপর জামালপুরের মেলান্দহতে তাকে দাফন করা হবে।

এক শোক বার্তায় ইউনাইটেড গ্রুপ জানায়, নাসিরুদ্দিন আক্তার রশিদ অস্ট্রেলিয়ার মেলবোর্নের মোনাশ ইন্টারন্যাশনালে বাণিজ্য বিষয়ে পড়াশোনা করেন এবং ২০০৬ সালে তার পেশাগত কর্মজীবন শুরু করেন। তার প্রথম চাকরি ছিল ইউনাইটেড হসপিটাল লিমিটেডে এক্সিকিউটিভ পদে। এরপর তিনি ২০০৮ সালে ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানি লিমিটেডে এক্সিকিউটিভ হিসেবে যোগদান করেন। তারপরে ২০০৯ সালে সহযোগী পরিচালক হিসাবে নিযুক্ত হন। একজন তরুণ উদ্যোক্তা হিসেবে তিনি গ্রুপের ব্যবসায়িক বিষয়গুলোর সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন এবং তার পেশাদারিত্বের গভীর বোধের কারণে তিনি ২০১৩ সালে ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানি লিমিটেডের পরিচালক হিসেবে নিযুক্ত হন। তিনি গ্রুপের দ্বিতীয় প্রজন্মের অন্যতম পরিচালক ছিলেন।

/এসও/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম