মতিয়া চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ মহিলা পরিষদের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৪, ১৭:৪০আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১৭:০২

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক সংসদ উপনেতা ও মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। বুধবার (১৬ অক্টোবর) বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষে শোক জানান সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু।                                             

বিবৃতিতে বলা হয়, অগ্নিকন্যা হিসেবে পরিচিত ষাটের দশকের বিশিষ্ট ছাত্রনেতা, এ দেশের প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা মতিয়া চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ মহিলা পরিষদ গভীর শোক প্রকাশ করছে এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মতিয়া চৌধুরী।

ছাত্র ইউনিয়নের রাজনীতি করে আসা মতিয়া চৌধুরী পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। রাজনীতিতে ‘অগ্নিকন্যা’ হিসেবে খ্যাতি পান তিনি।

৮২ বছর বয়সী মতিয়া চৌধুরী বেশ কিছু দিন ধরে অসুস্থ থাকায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার।

/এসও/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী