মারা গেলেন দেওবন্দের প্রবীণ আলেম কামরুদ্দিন গোরখপুরী

আন্তর্জাতিক ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৫আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৫

উপমহাদেশের ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দের হাদিসশাস্ত্রের প্রবীণ শিক্ষক ও খ্যাতনামা শিক্ষাবিদ আল্লামা কামরুদ্দিন আহমদ গোরখপুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে ৯০ বছর বয়সে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ইন্দোরের পিথমপুরের জামিয়া ইসলামিয়া বানজারির মুফতি আলমগীর দানিশ।

কামরুদ্দিন আহমদ গোরখপুরী ভারতের উত্তর প্রদেশের গোরখপুর জেলায় জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা ইহইয়াউল উলুম মুবারকপুর ও দারুল উলূম মৌ-এ সম্পন্ন করেন। ১৯৫৭ সালে তিনি দারুল উলুম দেওবন্দ থেকে দাওরা হাদিসের সনদ অর্জন করেন।

গত কিছু দিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

গোরখপুরী ১৯৬৬ সাল থেকে দারুল উলুম দেওবন্দে শিক্ষকতা শুরু করেন। দীর্ঘ শিক্ষকতার জীবনে তিনি দারুল উলুম দেওবন্দে নাজিমে তালিমাত, একাডেমিক প্রশাসক, ওয়ার্ডেনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন রাজধানী ঢাকায় অবস্থিত গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব ও কওমি পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতি ইমরানুল বারী সিরাজী।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম