ইসলামী ব্যাংকের সাবেক এমডি এম. কামালউদ্দীন চৌধুরী মারা গেছেন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৫, ২১:১১আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ২১:১১

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম. কামালউদ্দীন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৮ জানুয়ারি) বিকাল ৩টায় ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে ৯ জানুয়ারি বাদ জোহর প্রথম জানাজা, বিকাল ৩টায় সাউথ ইস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে দ্বিতীয় জানাজা ও তৃতীয় জানাজা বাদ এশা বেইলি রোড়ে অনুষ্ঠিত হবে। শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুমা চট্টগ্রাম শহরের কাট্টলিতে চতুর্থ জানাজা শেষে নিজ এলাকায় দাফন করা হবে। 

তিনি ১৯৮৯ সালে ইসলামী ব্যাংকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসাবে যোগদান করেন। ইসলামী ব্যাংকে যোগদানের আগে তিনি অগ্রণী ব্যাংকে ডেপুটি জেনারেল ম্যানেজার ও আন্তর্জাতিক বিভাগের প্রধান হিসাবে কর্মরত ছিলেন। 

১৯৬৩ সালে তৎকালীন হাবিব ব্যাংক লিমিটেড-এ শিক্ষানবিশ কর্মকর্তা হিসাবে তার কর্মজীবন শুরু হয়। ইসলামী ব্যাংক থেকে অবসরের পর তিনি ইসলামিক কমার্শিয়াল ইন্সুরেন্সের চেয়ারম্যান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ও শাহজালাল ইসলামী ব্যাংক সিকিরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। 

এছাড়া তিনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ও হজ্ব ফাইন্যান্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ইসলামী ব্যাংকিংয়ের প্রসারে ইসলামিক ব্যাংক কনসালটেটিভ ফোরামের টাস্ক কমিটির চেয়ারম্যানসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।  

এম. কামালউদ্দীন চৌধুরীর মৃত্যুতে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা শোক জানিয়েছেন। এছাড়া ইসলামী ব্যাংক পরিবারের পক্ষ থেকে তার মাগফিরাত কামনা করে ব্যাংকের প্রধান ও আঞ্চলিক কার্যালয় এবং শাখাগুলোতে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

/এমকেএইচ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম