কোর্ট চলাকালীন অসুস্থ হয়ে মারা গেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী নুরুল আমিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২৫, ১৮:৪৩আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১৮:৪৩

কোর্ট চলাকালীন এজলাস কক্ষে অসুস্থ হয়ে মারা গেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী নুরুল আমিন মিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে হাইকোর্টের অ্যানেক্স ২৫ নম্বর কোর্টের এজলাস কক্ষে মামলা চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মী আইনজীবীরা তাকে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আমাদের সহকর্মী সুপ্রিম কোর্টের আইনজীবী নুরুল আমিন মিয় সোমবার কোর্ট চলাকালীন স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ দুপুরের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে কোনও বিচারকার্য পরিচালিত হয়নি। মরহুমের জানাজা বিকাল ৫টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আইনজীবী নুরুল আমিন মিয়া অনেক সহজ-সরল মানুষ ছিলেন। আল্লাহ আমাদের এই প্রিয় বিজ্ঞ বন্ধুকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তার পরিবারের সদস্যদের শোক সইবার শক্তি দান করুন।’

/বিআই/আরআইজে/
সম্পর্কিত
সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে হাইকোর্ট-কর্মচারীর মরদেহ উদ্ধার
কেমন চলছে ‘সুপ্রিম কোর্ট হেল্পলাইন নম্বর’ 
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম